কক্সবাজার, জুন ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সীমান্তের 'নো-ম্যানস ল্যান্ডে' পুতে রাখা স্থল মাইন অপসারণে যৌথভাবে কাজ করতে সম্মত হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার।
এছাড়া সীমান্তে চোরাচালান ও সন্ত্রাস প্রতিরোধে একসঙ্গে কাজ করারও নীতিগত সিদ্ধান্ত হয়েছে।
রোববার কক্সবাজারের একটি হোটেলে বাংলাদেশের সীমান্তরী বাহিনী (বিডিআর) ও মিয়ানমার সীমান্তরী বাহিনীর ( নাসাকা) এক পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে বিডিআর চট্টগ্রাম সেক্টরের উপ-অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ পাশা হাবিব উদ্দিন সাংবাদিকদের জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের 'নো-ম্যানস ল্যান্ডে' পুতে রাখা স্থল মাইন অপসারণে যৌথ জরিপ চালানোর সিদ্ধান্ত হয়েছে।
বিডিআর কর্মকতা বলেন, বন্দি ফেরত, অনুমতিপ্রাপ্ত (পাসধারী) নাগরিকদের যাতায়াত, সীমান্ত পিলার, অবৈধ অনুপ্রবেশ ও মিয়ানমার কারাগারে বাংলাদেশি বন্দিদের মৃত্যুর বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। মিয়ানমারের পালাতোয়া এলাকায় গুপ্ত সন্ত্রাস এবং আরও বেশি পতাকা বৈঠকের মাধ্যমে দুদেশের মধ্যকার সম্পর্ক জোরদার করার বিষয়গুলোও এতে অন্তর্ভূক্ত ছিল।
তিনি জানান, সীমান্তের কোথায় এবং কতটি স্থল মাইন পোতা আছে দু'দেশের কেউ তা জানে না। তবে বেশ ক'বছর আগে সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
কারা এই মাইন পুতেছিল তাও দু'পরে অজানা বলে জানান লে. কর্নেল শেখ পাশা।
তিনি জানান, বৈঠকে নাসাকা প্রতিনিধি দল বলেছে বর্তমানে মিয়ানমারে একজন নারী ও দুটি শিশুসহ ১৮ জন বাংলাদেশি বন্দি আছে। ২০০৮ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত সাতটি বৈঠকের মাধ্যমে ১০৮জন বাংলাদেশি বন্দিকে ফেরত দেওয়া হয়েছে।
অপরদিকে বিডিআরের প থেকে বল হয়েছে, যে সব বাংলাদেশি মিয়ানমারের কারাগারে সাজা খাটছেন তাদের মেয়াদ শেষ হওয়ার দু-এক মাস আগে বাংলাদেশকে জানালে তাদের সঠিক সময়ে ফিরিয়ে আনা সম্ভব হবে। এ ছাড়া কোনো বাংলাদেশি বন্দি মিয়ানমারের কারাগারে মারা গেলে তাদের ফিরিয়ে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল শেখ পাশা হাবিব উদ্দিন জানান, বৈঠকে নাসাকার প্রতিনিধি দল বাংলাদেশ থেকে মিয়ানমারে মাদক চোরাচালানের অভিযোগ তুলেছেন।
পতাকার বৈঠকে বিডিআরের ২০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল সৈয়দ ইউসুফ মাহবুব আলী। মিয়ানমারের ১৫ সদস্যের দলের নেতৃত্ব দেন মংডু ইমিগ্রেশন হেডকোয়ার্টারের পরিচালক উ অং রি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএসবি/১৯৪৯ ঘ.
bdnews24