ঢাকা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালে চিকিৎসাধীন কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে চিকিৎসকরা। তিনি কথা বলছেন এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন। তবে যে কোনও মুহূর্তে পরিস্থিতির অবনতির আশঙ্কাও করছেন চিকিৎসকরা।
শুক্রবার সন্ধ্যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমকে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতাল থেকে স্কয়ার হাসপাতালে নিয়ে সিটি এনজিও (ব্রেন) পরীা করা হয়। শনিবার এর প্রতিবেদন পাওয়া যাবে।
ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মেডিকেল সার্ভিসের প্রধান অবসরপ্রাপ্ত মেজর এ কে এম মাহবুবুল হক দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ নাসিম সম্পূর্ণ সজ্ঞান। তিনি কথা বলছেন এবং স্বাভাবিক খাবার খাচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল (কিনিক্যালি স্টেবল)। তবে যে কোনও মুহূর্তে এ ধরনের রোগীর অবস্থার অবনতি হতে পারে।"
তিনি বলেন, "স্ট্রোকের কারণে মোহাম্মদ নাসিমের শরীরের বাম পাশে যে অসাড়তা দেখা দিয়েছে, এখন আমরা তার চিকিৎসা করছি। এই অসাড়তা কতটা ভালো হবে, তা ধীরে ধীরে বোঝা যাবে।"
মস্তিষ্কে রক্তরণের বিষয়ে ডা. মাহবুবুল হক বলেন, "নতুন করে তার রক্তরণ হয়নি। তবে যে কোনও মুহূর্তে এ ধরনের রোগীর পুনরায় রক্তরণ হতে পারে; এ রকম দৃষ্টান্ত রয়েছে।"
ডা. এমএইচ শাহরিয়ার সাবেত, ডা. মো. সাইদুল ইসলাম ও ডা. সিরাজুল হক- এ তিন জন চিকিৎসক শুক্রবারও মোহাম্মদ নাসিমকে দেখেছেন বলে মাহবুবুল হক জানান।
এছাড়া বিকেলে চু বিশেষজ্ঞ সৈয়দ মোদাচ্ছের আলী ল্যাব এইড হাসপাতালে গিয়ে নাসিমের চোখ পরীা করেন।
পরে সন্ধ্যা পৌনে ৭টায় নাসিমকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।
এ কে এম মাহাবুবুল হক বলেন, "সিটি এনজিও (ব্রেন) পরীার জন্য তাকে স্কয়ার হাসপাতারে নিয়ে যাওয়া হয়েছিল।"
রাত পৌনে ৮টায় নাসিমকে ল্যাব এইডে ফিরিয়ে আনা হয়।
শনিবার এ পরীার প্রতিবেদন পাওয়া যাবে বলে মাহাবুবুল হক তিনি।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার আশা করছে, চিকিৎসার জন্য নাসিমকে বিদেশে পাঠানোর বিষয়টি সরকার মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবে।
নাসিমের ছোট ভাই মো. রেজাউল করিম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিদেশে উন্নত চিকিৎসা হলে বড় ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবে- এই আশায় আমরা তাকে বিদেশ পাঠানোর জন্য সরকারের কাছে আবেদন করেছি। সরকার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে দেখবে বলে আমরা আশা করছি।"
মোহাম্মদ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বুধবার সরকারের কাছে আবেদন করে তার পরিবার।
শুক্রবার আবদুর রাজ্জাক, তোফায়েল আহমেদ, খ ম জাআঙ্গীর, আবদুল মান্নান, মোস্তফা জালাল মহিউদ্দিনসহ কয়েকজন আওয়ামী লীগ নেতা ল্যাবএইড হাসপাতালে নাসিমকে দেখতে যান। কিন্তু নিবিড় পরিচর্যা কেন্দ্রে দর্শনার্থীদের ঢোকার অনুমতি না থাকায় তারা চিকিৎসকদের সঙ্গে কথা বলে চলে যান।
এদিকে বিকেলে আওয়ামী লীগের কর্যনির্বাহী সংসদের এক বৈঠকে অভিযোগ করা হয়, মোহাম্মদ নাসিমের চিকিৎসায় অবহেলা করা হচ্ছে।
বৈঠক শেষে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান সাংবাদিকদের বলেন, "ল্যাবএইডে নাসিমের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। তার একটা চোখ ও একটা কান চলে গেছে। বাম দিক অবশ হয়ে গেছে। সরকার তার মুক্তির উদ্যোগ নিচ্ছে না। অবহেলা করা হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।"
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত মোহাম্মদ নাসিমের মস্তিষ্কে রক্তরণ শুরু হলে গত মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং পরে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএমএ/এমআই/জেকে/এমএইচবি/২১৫০ ঘ.
bdnews24