২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে বেশি উত্তীর্ণ ঢাকা বোর্ডে, পিছিয়ে সিলেটে

চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৭৭ দশমিক ৮১ শতাংশ। আর সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে সিলেট বোর্ডে, ৫৩ দশমিক ৮৮ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 02:45 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছরের এসএসসি পরীক্ষায় সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে উত্তীর্ণের হার সবচেয়ে বেশি ঢাকা বোর্ডে, ৭৭ দশমিক ৮১ শতাংশ। আর সবচেয়ে কম উত্তীর্ণ হয়েছে সিলেট বোর্ডে, ৫৩ দশমিক ৮৮ শতাংশ। বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এসএসসির পরীক্ষার ফল। এবার ঢাকা বোর্ডে ২ লাখ ১৮ হাজার ৮৯৭ পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৭০ হাজার ৩৩১ জন। এ বোর্ডে জিপিএ- ৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও সবচেয়ে বেশি- ১৮ হাজার ৯৩৬ জন। উত্তীর্ণের হার ৭৭ দশমিক ৮১ শতাংশ। অন্যদিকে উত্তীর্ণের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। এ বোর্ডে ৩১ হাজার ৭৩৬ পরীক্ষার্থী অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ১৭ হাজার জন। জিপিএ- ৫ পেয়েছে ৫৯২ জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এসএনডি/২০৪০ ঘ.