২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইভরিকোষ্টে নিহত সৈনিক মো: খুরশেদ আলমের নামাজে জানাযা অনুষ্ঠিত

জাতিসংঘ শান্তিরা মিশন আইভরিকোষ্টের নিহত সেনা সদস্য সৈনিক মো: খুরশেদ আলমের নামাজে জানাযা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 09:14 AM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জাতিসংঘ শান্তিরা মিশন আইভরিকোষ্টের নিহত সেনা সদস্য সৈনিক মো: খুরশেদ আলমের নামাজে জানাযা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। সকাল সাড়ে আটটায় ঢাকা সেনানিবাসের চপার্সডেনে অনুষ্ঠিত নামাজে জানাযায় সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ সহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও নিহতের আত্মীয়স্বজন অংশ নেন। সেরিব্রাল ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে খুরশেদ আলম (২৫) গত ১৭ জুন আইভরিকোষ্টের আবিদজানে অবস্থিত লেভেল-৩ হাসপাতালে মারা যান। বুধবার রাতে তার মরদেহ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে। খুরশেদের গ্রামের বাড়ী ব্রা‏‏‏হ্মণবাড়ীয়া জেলার কসবা থানার চান্দখালা গ্রামে তাকে পূর্ণাঙ্গ সামরিক মর্যাদায় দাফন করা হবে। খুরশেদ আলম ২০০০ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ১৮ ইষ্ট বেঙ্গলে যোগদান করেন। গত বছরের ২৬ অক্টোবর তিনি জাতিসংঘ শান্তিরা মিশন আইভোরিকোষ্টে যোগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/আরএ/১৫০৮ঘ.