২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারোলে মুক্তি পেতে পারেন নাসিম

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কারাবন্দি নেতা মোহাম্মদ নাসিমকে দুই একদিনের মধ্যে প্যারোলে মুক্তি দিতে পারে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 05:13 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের কারাবন্দি নেতা মোহাম্মদ নাসিমকে দুই একদিনের মধ্যে প্যারোলে মুক্তি দিতে পারে সরকার। নামপ্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা বুধবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টিতে সরকার সম্মত হয়েছে। বৃহস্পতিবার মুক্তির প্রক্রিয়া চূড়ান্ত করার পর আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের আইনজীবী আনিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোহাম্মদ নাসিমের প্যারোলে মুক্তির প্রক্রিয়া সম্পর্কে বুধবার বিকেলে আমার মতামত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।" আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমদও বুধবার বিকেলে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় শিগগিরই মোহাম্মদ নাসিম মুক্তি পাচ্ছেন বলে ইঙ্গিত দেন। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে ওই সভায় তিনি বলেন, "বৃহস্পতিবার বিকেল বা শুক্রবার সকালের মধ্যে মোহাম্মদ নাসিমকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।" এর আগে অসুস্থ নাসিমকে দেখতে সকালে ল্যাবএইড হাসপাতালে যান তোফায়েল আহমেদ। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, "মোহাম্মদ নাসিমকে বিদেশ পাঠানোর বিষয়ে আমি প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেমের সঙ্গে কথা বলেছি। সরকারের প থেকেও এ বিষয়ে বৈঠক করা হবে বলে শুনেছি।" অসুস্থ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছেন তার ছেলে তানভীর শাকিল জয় ও তার আইনজীবী অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম। প্রধান উপদেষ্টা বরাবর করা আবেদনপত্রের একটি অনুলিপি বুধবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের কাছে জমা দেন তারা। এতে অসুস্থ নাসিমকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে দ্রুত সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। নাসিমের ছেলে তানভীর সাংবাদিকদের জানান, স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম এ বিষয়ে 'প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়ার আশ্বাস দিয়েছেন । স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, "নাসিম সাহেবের বিষয়ে সরকার অত্যন্ত সহানুভূতিশীল। আমি এখন যে চেয়ারে বসে আছি এর আগে তিনিও এ চেয়ারে ছিলেন।" উপদেষ্টা বলেন, "দুর্নীতির মামলায় তার ১৩ বছর সাজা হয়েছে। তাই বিষয়টির সঙ্গে আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে। আইনগত কোনও প্রতিবন্ধকতা না থাকলে সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করবে।" আবেদনপত্রে বলা হয়, "মোহাম্মদ নাসিম দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন। মঙ্গলবার মস্তিকে রক্তরণজনিত কারণে তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিণে রয়েছেন। তাই অবিলম্বে তাকে মুক্তি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হোক।" মস্তিষ্কে রক্তরণের কারণে মোহাম্মদ নাসিমকে মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) সাত সদস্যের মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা দিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এডি/এএইচডি/এসএনডি/এমএইচবি/২৩০৫ ঘ.