২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিমকে বিদেশ পাঠাতে আবেদন

কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, আইনগত কোনও বাধা না থাকলে সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমকে চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন বলেছেন, আইনগত কোনও বাধা না থাকলে সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করবে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিমের ছেলে তানভির শাকিল জয় ও অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম বুধবার দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের কাছে প্রধান উপদেষ্টা বরাবর করা আবেদনপত্রের একটি অনুলিপি জমা দেন। এতে অসুস্থ নাসিমকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। এর আগে সকালে অ্যাডভোকেট শেখ বাহারুল ইসলাম প্রধান উপদেষ্টার দপ্তরে নাসিমকে বিদেশ পাঠানোর আবেদনপত্রটি জমা দেন। তানভির শাকিল জয় সাংবাদিকদের জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র সচিব আব্দুল করিম। স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন সাংবাদিকদের বলেন, "নাসিম সাহেবের বিষয়ে সরকার অত্যন্ত সহানুভূতিশীল। আমি এখন যে চেয়ারে বসে আছি এর আগে তিনিও এ চেয়ারে ছিলেন।" উপদেষ্টা বলেন, "দুর্নীতির মামলায় তার ১৩ বছর সাজা হয়েছে। তাই বিষয়টির সঙ্গে আইনি প্রক্রিয়া জড়িত রয়েছে। আইনগত কোনও প্রতিবন্ধকতা না থাকলে সরকার বিষয়টি সহানুভূতির সঙ্গেই বিবেচনা করবে।" আবেদনপত্রে বলা হয়, "মোহাম্মদ নাসিম দীর্ঘদিন ধরে পাইলস রোগে ভুগছেন। মঙ্গলবার মস্তিকে রক্তরণ জনিত কারণে তিনি এখন জীবনমৃত্যুর সন্ধিণে রয়েছেন। তাই অবিলম্বে তাকে মুক্তি দিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হোক।" এদিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন মোহাম্মদ নাসিমের ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং (এমআরআই) করা হয়েছে বুধবার সকালে। ল্যাব এইড হাসপাতালের মিডিয়া কো অর্ডিনেটর মেসবাহ য়াযাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এমআরআই রিপোর্ট অনুযায়ী, তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। তবে ইতিবাচক দিক হল, তার মস্তিষ্কে রক্ত রণ বন্ধ হয়েছে।" অসুস্থ নাসিমকে দেখতে বুধবার সকালে ল্যাবএইড হাসপাতালে যান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। তিনি সাংবাদিকদের বলেন, "মোহাম্মদ নাসিমকে বিদেশ পাঠানোর বিষয়ে আমি নিজেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনেমের সঙ্গে কথা বলেছি। সরকারের প থেকেও এ বিষয়ে বৈঠক করা হবে বলে আমি শুনেছি।" মস্তিষ্কে রক্ত রণের কারণে মোহাম্মদ নাসিমকে মঙ্গলবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে বিএসএমএমইউতে এবং পরে ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। মোহাম্মদ নাসিমকে গত বছরের ৪ ফেব্র"য়ারি গ্রেপ্তার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসইউএম/আরবি/এমএআর/আরএ/এমআই/১৩১০ ঘ.