ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য পণ্যের দাম বাড়তে থাকায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিশ^ব্যাংকের দণি এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট প্রফুল সি প্যাটেল।
মঙ্গলবার তিনি বলেছেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে তা যাতে হারিয়ে না যায় সেটা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ।
বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে প্যাটেল বলেন, "বিশ্বব্যাংক ঋণ সহায়তা দিয়ে, সামাজিক সুরার বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করে ও কৃষি উন্নয়নে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রতিশ্র"তিবদ্ধ।"
প্যাটেলের মতে, অন্য উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের অর্জিত ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি যথেষ্ট ঈর্ষণীয়।
প্রবৃদ্ধির এই হারকে ৭ শতাংশে উন্নীত করে আগামী ১০ বছর তা ধরে রাখতে পারলে বাংলাদেশের পে মধ্যম আয়ের দেশে পরিণত হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
দেশের রাজনৈতিক পরিস্থিতিকে যথেষ্ট 'জটিল' আখ্যায়িত করে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজার রাখতে হলে ইতিবাচক রাজনৈতিক উত্তরণ খুবই জরুরি।
মানব সম্পদকে বাংলাদেশের 'সবচে বড় সম্পদ' অভিহিত করে এ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং বর্তমান সরকারের নেয়া বিভিন্ন সংস্কার কর্মসূচি চালিয়ে যাওয়ার জন্য সরকারকে পরামর্শ দেন তিনি।
প্যাটেল বলেন, বাংলাদেশ সেই সব দেশগুলোর একটি, জলবায়ুর পরিবর্তনজনিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যাদের প্রস্তুতি যথেষ্ট নয়।
দুর্যোগ ব্যবস্থানা ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশকে বিশ্বব্যাংকের সহায়তার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি।
এক প্রশ্নের জবাবে প্রফুল প্যাটেল সাংবাদিকদের বলেন, "মূল্যস্ফীতির কারণে খাদ্য সঙ্কট মোকাবিলার েেত্র বিশ্ব ব্যাংক বাংলাদেশ সরকারকে বাজেট সহায়তা দিয়ে যাবে।"
তিনি জানান, গত ডিসেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতির হার ১২ শতাংশে পৌঁছালেও এপ্রিলে তা ৭ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে।
সামষ্টিক অর্থনীতিতে স্থিরতা আনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের নেয়া বিভিন্ন পদেেপরও প্রশংসা করেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।
প্রফুল সি প্যাটেল দু'দিনের সফরে সোমবার ঢাকা আসেন। আগামী জুলাইয়ে তিনি অবসরে যাবেন। বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসাবে বাংলাদেশে হয়তো এটাই তার শেষ সফর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/জেকে/এমএইচবি/২২০০ ঘ.
bdnews24