ফেনী, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফেনী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) এলাকায় সোমবার ভোররাতে পুলিশ-গ্রামবাসী দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে ১৬ পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।
সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মজলিশপুরে পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার করতে গেলে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশ দুশ' রাউন্ড গুলি, বাবার বুলেট ও ২০ রাউন্ড কাঁদানে গ্যাস নিপে করেছে বলে স্বীকার করেছেন পুলিশ সুপার।
সংঘর্ষে আহত মো. জাফর (২৫) ও জহিরুল ইসলাম রাসেল (১৭) গুলিবিদ্ধ হন। তাদের ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা মজলিশপুর গ্রামের মো. নুরুল হকের ছেলে।
আহত গ্রামবাসীদের মধ্যে মানিক (২০), মো. ফারুক (২৫), নুরুন্নবী (২০), জাহিদুল (১৫), মানিক (২০), ইলিয়াছ (২৫), জামাল উদ্দিন (১৬), খোকন (২৫), আনোয়ারা বেগম (৫০), হোসনে আক্তার ডালি (৫০), আবু তাহের (৬০) করিমুল হক (৩০) বিভিন্ন কিনিকে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ সদস্যদের মধ্যে আবদুল গফুর, দীপঙ্কর পাল, লিংকন চাকমা, দ্বিজোত্তম বড়
bdnews24