ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে ন্যায়পাল প্রতিষ্ঠার ব্যাপারে সরকার প্রত্যয়ী।
তিনি বলেন, "আমরা বিষয়টি দায়িত্বশীলতার সঙ্গে বিবেচনা করছি। আপনারা হয়তো জানেন গতকাল (রোববার) উপদেষ্টা পরিষদের নিয়মিত সাপ্তাহিক বৈঠকে ন্যায়পাল সংশোধনী অধ্যাদেশ ২০০৮ আরো পরীক্ষা নিরীক্ষা করতে আইন মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে।"
সোমবার ক্রয় সংক্রান্ত সংস্কার ও ফলাফল বিষয়ে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে অর্থ উপদেষ্টা এ প্রত্যয়ের কথা বলেন।
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক, ডিএফআইডি ও অসএইড এর সহযোগিতায় তিন দিনব্যাপী এই কর্মশালা পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরিবীক্ষণ বিভাগ (আইএমইডি) আয়োজন করে।
এতে এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বৈদেশিক মিশন, দাতা সংস্থার প্রতিনিধিরা অংশ নিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "বর্তমান সরকারের মূল লক্ষ্যই কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। জবাবদিহিতা ও স্বচ্ছতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দুর্নীতি হ্রাস করার মাধ্যমেই কেবল এ লক্ষ্যে পৌঁছানো সম্ভব।"
তিনি জানান, সরকার ইতোমধ্যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথককরণ, দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশন পুনর্গঠন এবং তথ্য জানার অধিকার অধ্যাদেশ অনুমোদনের মতো পদক্ষেপ বাস্তবায়ন করেছে। যা এ প্রক্রিয়ারই একটি অংশ।
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, "পাশাপাশি সরাকারি ক্রয় খাতে দুর্নীতি ও প্রতারণা কমাতে সরকারি ক্রয় নীতি ২০০৮ অনুমোদন করা হয়েছে। ন্যায়পালের দপ্তর প্রতিষ্ঠার বিষয়েও পরিকল্পনা করা হচ্ছে।"
সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন পর্যবেক্ষণে 'তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি' প্রতিষ্ঠার কথাও জানান তিনি।
প্রতিবেশী দেশগুলোর মধ্যে ক্রয় নীতি সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, "এতে সরকারগুলোর সঙ্গে ব্যবসার ক্ষেত্রে বিনিময় খরচ হ্রাস করার পাশাপাশি ব্যবসায়ী স
bdnews24