২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে রডবোঝাই ট্রাক ছিনতাই

রাজধানীর শাহবাগ থেকে শনিবার রাতে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করেছে দুবৃত্তরা। ট্রাকের চালক হযরত আলী রোববার রমনা থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 06:18 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ থেকে শনিবার রাতে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করেছে দুবৃত্তরা। ট্রাকের চালক হযরত আলী রোববার রমনা থানায় এ ব্যাপারে একটি মামলা করেছেন। মামলার এজাহারের বরাত দিয়ে রমনা থানার উপ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাত ২টার দিকে হযরত আলী রডভর্তি ট্রাকটি চালিয়ে সাভার থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন। শাহবাগের ঢাকা ক্লাবের সামনে এলে অন্য একটি ট্রাক তার গতিরোধ করে। ওই ট্রাক থেকে নেমে এসে দৃর্বত্তরা অস্ত্রের মুখে হযরত আলীর ট্রাকটি ছিনিয়ে নেয়। কিছুদূর গিয়ে তারা হযরত আলী ও তার সহকারীকে বেধে ট্রাক থেকে ফেলে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/০০০৩ ঘ.