২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে যুক্তরাজ্যে সম্মেলন

বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক সংস্কার নিয়ে যুক্তরাজ্যের উইলটন পার্কে সোমবার দুদিনব্যাপী এক সম্মেলন শুরু হচ্ছে। যুক্তরাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এ সম্মেলনে বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক দল, ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 06:03 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ ও রাজনৈতিক সংস্কার নিয়ে যুক্তরাজ্যের উইলটন পার্কে সোমবার দুদিনব্যাপী এক সম্মেলন শুরু হচ্ছে। যুক্তরাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় এ সম্মেলনে বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের প্রতিনিধিরা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক দল, ও সুশীল সমাজের ব্যক্তিরা অংশ নেবেন। রোববার ব্রিটিশ হাই কমিশনের এক বিবৃতিতে বলা হয়, গত কয়েক মাস ধরে এই সম্মেলনের পরিকল্পনা চলছিল। সম্মেলনে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠান, সুশাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক সংস্কারের মতো বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ভারপ্রাপ্ত বিটিশ হাই কমিশনার ডানকান নরম্যান ওই বিবৃতিতে আরো বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য উইলটন পার্ক সম্মেলন আলোচনার সুযোগ তৈরি করে দেবে। তবে এ সম্মেলনের ব্যাপারে বাংলাদেশ সরকার রোববার পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। উইলটন পার্ক হচ্ছে যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ অফিসের অধীন একটি স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান। আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যু নিয়ে এ প্রতিষ্ঠান আলোচনার ব্যবস্থা করে থাকে। ১৯৪৬ সালে প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি বিষয়ের ওপর সম্মেলনের আয়োজন করেছে উইলটন পার্ক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এমএইচবি/২৩৫৯ ঘ.