২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক সম্মেলনের আমন্ত্রণ নিয়ে ঢাকায় আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে আগামী ২৯ জুন বাংলাদেশ আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বগলাঙ্গামা। তিনি ওইদিনই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। প্রধান উপদেষ্টার দৈনন্দিন কার্যতালিকায় এ সাক্ষাতের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 04:55 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদকে পঞ্চদশ সার্ক শীর্ষ সম্মেলনের আমন্ত্রণ জানাতে আগামী ২৯ জুন বাংলাদেশ আসছেন শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী রোহিথা বগলাঙ্গামা। তিনি ওইদিনই প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমদ চৌধুরীর সঙ্গে দেখা করে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করবেন। প্রধান উপদেষ্টার দৈনন্দিন কার্যতালিকায় এ সাক্ষাতের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। বগলাঙ্গামা ইতোমধ্যে ভারতের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীকে সম্মেলনের আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছেন। শ্রীলঙ্কার রাজধানী কলোম্বয় আগামী ২ আগস্ট থেকে দুই দিনের এই সম্মেলন শুরু হবে। এর আগে ৩১ জুলাই সার্ক পররাষ্ট্রমন্ত্রীদের সভা হবে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট সদস্য দেশের এই শীর্ষ সম্মেলনে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। বাংলাদেশের পক্ষে প্রধান উপদেষ্টা এতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান ও মালদ্বীপকে নিয়ে ১৯৮৫ সালে সার্ক গঠিত হয়। ২০০৫ সালে আফগানিস্তানকে সার্কের সদস্য করে নেয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএল/জেকে/এমএইচবি/২২৪৩ ঘ.