মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে ভোটের দিন পুলিশ ছাড়াও অন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের গ্রেপ্তারি মতা দেয়া হয়েছে। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে কারা ও অর্থদণ্ড প্রদান এবং তাৎণিক তদন্তে প্রার্থিতা বাতিলের মতা দেয়া হয়েছে নির্বাচন কমিশনকে।
গত ১৭ জুন জারি হওয়া স্থানীয় সরকার নির্বাচন ও আচরণ বিধিমালায় এসব নতুন বিধি যোগ করা হয়েছে।
নতুন বিধিমালা অনুযায়ী, পুলিশসহ দায়িত্বপ্রাপ্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা আসন্ন সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচনে কিছু নির্বাচনী অপরাধের জন্যে বিনা পরোয়ানায় যে কাউকে গ্রেপ্তার করতে পারবে।
নির্বচনী আচরণবিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে নতুন আইনে।
এ ধরনের অভিযোগেেের ত্র নির্বাচন কমিশন তাৎণিক তদন্তের নির্দেশ দিতে পারবে এবং অপরাধ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল করতে পারবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারি সচিব (স্থানীয় সরকার) আবদুল বাতেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় নির্বাচনের অধ্যাদেশ ও বিধিমালার সঙ্গে সমন্বয় রেখে এই নতুন আইন ও বিধি তৈরি করেছে কমিশন।"
দেশের ৬টি সিটি করপোরেশনের জন্য আলাদা আলাদা নির্বাচন বিধিমালা বাতিল করে গত ১৭ জুন সব সিটি করপোরেশনের জন্য অভিন্ন বিধিমালা জারি করে নির্বাচন কমিশন। একইসঙ্গে ১৯৭৭ সালের পৌরসভা নির্বাচন বিধিমালা বাতিল করে জারি করা হয় স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা। নির্বাচনী আচরণবিধির জন্যও আলাদা বিধিমালা জারি করা হয়েছে।
এর আগে গত ১৪ মে রাষ্ট্রপতি অভিন্ন স্থানীয় সরকার (সিটি করপোরেশন ও পৌরসভা) অধ্যাদেশ দুটি জারি করেন।
এসব বিধিমালায় বলা হয়েছে, ভোটের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পুলিশ কর্মকর্তা না হলেও বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করার মতা রাখবেন। আগের সিটি করপোরেশন বিধিমালায় এ মতা শুধু পুলিশ কর্মকর্তাদের দেয়া ছিল।
যেসব অপরাধেেের ত্র এই গ্রেপ্তারি মতা প্রযোজ্য হবে সেগুলো হলো- ভোটের দিন ভোট কেন্দ্রে বা কেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে দুর্নীতিমূলক কার্যকলাপ, বেআইনি আচরণ, ভোটগ্রহণের আগে বা পরে সভা-মিছিল-শোভাযাত্রা করা, নির্বাচনী প্রচারণার চেষ্টা, মাইক্রোফোন-লাউডস্পিকার ব্যবহার, মনোনয়নপত্র-ব্যালট পেপার নষ্ট করা, কোনো ভোটারকে নির্দিষ্ট প্রার্থীকে ভোট দিতে প্ররোচিত করা ইত্যাদি।
আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অননুমোদিত পোস্টার বা তোরণ অপসারণ করারও মতা রাখবেন।
এসব অপরাধের জন্য ত্রেভেদে ১ থেকে ৫ বছর ও ২ বছর থেকে ৭ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। এছাড়া নির্বাচন কমিশন তাৎণিক তদন্তের মাধ্যমে প্রার্থিতা বাতিল করতে পারবে।
নির্বাচনের আগে (তফসিল ঘোষণা থেকে ভোটের দিন) কোনো প্রার্থী বা তার পে কেউ নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ডের সুযোগ রাখা হয়েছে নতুন বিধিতে।
আগে স্থানীয় নির্বাচনে বিধিলঙ্ঘনের শাস্তি ছিল ২ থেকে ৫ হাজার টাকা জরিমানা।
আবদুল বাতেন বলেন, "নির্বাচন পূর্ব অনিয়ম তদন্তে 'ইলেক্টোরাল এনকোয়ারি কমিটি' নেই বলে কমিশন তাণিক তদন্তের মাধ্যমে শাস্তির মতা রেখেছে। তবে কমিশন চাইলে যে কোনো সময় নতুন বিধি করে আলদা তদন্ত কমিটিও করতে পারবে।"
আচরণ বিধিতে বলা হয়েছে, প্রার্থী বা কোনো ব্যক্তি ভোটের নির্ধারিত তারিখের ২১ দিন (৩ সপ্তাহ) সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচার চালাতে পারবে না। ভোটগ্রহণ শুরুর আগের ৩২ ঘণ্টা, ভোটের দিন এবং পরবর্তী ৪৮ ঘণ্টা মিছিল, জনসভা, শোভাযত্রা করা যাবে না।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, চার সিটি ও ৯ পৌরসভা নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩ জুলাই। মনোনয়নপত্র বাছাই ৬-৭ জুলাই এবং প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১৩ জুলাই। আগামী ৪ আগস্ট ওইসব এলাকায় একযোগে ভোট গ্রহণ হবে।
বিডিনিউজ টোয়েন্টিপোর ডটকম/এমএইচসি/জেকে/এমএইচবি/২১১২ ঘ.
bdnews24