২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোড শো উপলক্ষে মাদারীপুরে দিনব্যাপী মেলা

রোড শো উপলক্ষে মাদারীপুরে রোববার মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকাল সাড়ে নয়টায় দিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মনজুরুল আলম। এর আগে সকাল সাড়ে আটটায় মাদারীপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা মাদারীপুর স্টেডিয়ামে এসে শেষ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

মাদারীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোড শো উপলক্ষে মাদারীপুরে রোববার মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। সকাল সাড়ে নয়টায় দিনব্যাপী এই মেলা উদ্বোধন করেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান মেজর জেনারেল মনজুরুল আলম। এর আগে সকাল সাড়ে আটটায় মাদারীপুর পুলিশ লাইন থেকে একটি শোভাযাত্রা মাদারীপুর স্টেডিয়ামে এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে মনজুরুল আলম বলেন, তথ্যপ্রযুক্তিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই এই রোড শো। মেলায় নির্বাচন কমিশন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, র‌্যাব, পর্যটন কর্পোরেশন, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ৬টি স্টলে প্রচারণামূলক ব্যানার ফেস্টুন ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এছাড়া জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল, মোবাইল সেবাদানকারী কোম্পানি গ্রামীণফোন ও বাংলালিংক এবং মাদারীপুর রেঁস্তোরা মালিক সমিতির স্টল ছিল মেলায়। জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের স্টলে প্রায় সহস্রাধিক রোগীকে টেলিযোগাযোগের মাধ্যমে ঢাকার চিকিৎসকরা পরামর্শ দেন। এছাড়া বিনামূল্যে ওষুধ বিতরণ, ইসিজি, রক্তে সুগারের পরিমাণ নির্ণয়, রক্তের গ্র"প পরীক্ষার ব্যবস্থা ছিল। কিছু দুস্থ রোগীর বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাও করা হয়। রেঁস্তোরা মালিক সমিতির স্টলে আলুর তৈরি ১৯ ধরনের খাবার প্রদর্শন ও বিতরণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন- শিক্ষক জহিরুল ইসলাম, হোমিওপ্যাথি চিকিৎসক আবদুল মালেক হাওলাদার, শিক্ষক মো. আবদুর রাজ্জাক, পীরজাদা হাসিব উদ্দিন শোয়েব মিয়া ও শিক্ষক অনিল কুমার বৈদ্য। বিকেল তিনটা থেকে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। শনিবার রোড শো'র গাড়িবহর বরিশাল থেকে মাদারীপুর আসে। এর আগে পঞ্চগড়, দিনাজপুর, রংপুর, বগুড়া, রাজশাহী, বরিশালসহ আরও কয়েকটি জেলা ঘুরেছে গাড়িবহর। ৩০ মে শুরু হওয়া এ রোড শো'র গাড়িবহর কক্সবাজারের টেকনাফ ঘুরে ঢাকায় ফিরবে ১৪ জুলাই। সরকারের চার মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন (ইসি) ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) যৌথ উদ্যোগে এ রোড শো হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৩৯ ঘ.