২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে ব্যবসায়ীকে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই

রাজধানীর পল্লবীতে এক ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। রোববার দুপুর ১২টার দিকে পলাশ নগর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 09:22 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীতে এক ব্যবসায়ীকে গুলি করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। রোববার দুপুর ১২টার দিকে পলাশ নগর এলাকায় ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমেন। গুলিবিদ্ধ ব্যবসায়ী ইলিয়াস মল্লিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। ওসি আব্দুল মোমেন বলেন, "জুতা ব্যবসায়ী ইলিয়াস মল্লিক মিরপুর ১১ নম্বর সেকশনে ব্রাক ব্যাংক থেকে তিন লাখ তুলে রিকশায় করে পলাশ নগর ফিরছিলেন। পলাশ নগর গেটের কাছে মটর সাইকেল আরোহী দুই ছিনতাইকারী তার গতিরোধ করে।" ছিনতাইকারীরা ইলিয়াসের ডান পায়ে গুলি এবং মাথায় আঘাত করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায় বলে আব্দুল মোমেন জানান। তিনি বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৫২৩ ঘ.