ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খিলগাঁও নন্দিপাড়া থেকে শনিবার সকালে পুলিশ এক অজ্ঞাত (৩০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
খিলগাঁও থানার সহকারি উপপরিদর্শক আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ খবর পেয়ে নন্দিপাড়া গোলাবাড়ি সংলগ্ন মসজিদের পাশ থেকে প্রায় ৩০ বছর বয়সের অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করে। মৃতদেহের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তার গলায় একটি তোয়ালে পেঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
চেক শার্ট এবং কালো ফুল প্যান্ট পরা এই ব্যক্তির পরিচয় শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএ/১৯২০ঘ.
bdnews24