২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার কাছে, ৪টি গ্রামে পানি

পাহাড়ি ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি উচ্চতায় বইছে। বুধবার সন্ধ্যায় তিস্তা ব্যারেজের উজানে ডিমলা উপজেলার নদী তীরবর্তী পুর্ব সাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ৪টি গ্রামের প্রায় পাঁচশ বাড়িতে হাঁটু পরিমাণ পানি উঠেছে। এসব গ্রামের অধিকাংশ পরিবার আশ্রয় নিয়েছে তিস্তা গাইট বাঁধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 06:11 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

নীলফামারী, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি ঢলে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছাকাছি উচ্চতায় বইছে। বুধবার সন্ধ্যায় তিস্তা ব্যারেজের উজানে ডিমলা উপজেলার নদী তীরবর্তী পুর্ব সাতনাই ও খগাখড়িবাড়ি ইউনিয়নের ৪টি গ্রামের প্রায় পাঁচশ বাড়িতে হাঁটু পরিমাণ পানি উঠেছে। এসব গ্রামের অধিকাংশ পরিবার আশ্রয় নিয়েছে তিস্তা গাইট বাঁধে। পুর্ব সাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার বিকেলে তিস্তা নদী তীরবর্তী ঝাড় সিংহেশ্বর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের খোকার চরের ৮০টি এবং পুর্ব সাতনাই গ্রামের ৮৫টি বাড়িতে হাঁটু পানি উঠেছে। খগাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, কিসামত সাতনাই গ্রামের ১৭০টি এবং দোহলপাড়া গ্রামের ১৬০টি বাড়িতে হাঁটু পানি উঠেছে। পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান জানান, বুধবার সন্ধ্যায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি হঠাৎ বেড়ে যায়। ওই সময় পানি বিপদসীমার মাত্র ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/০০০১ ঘ.