২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ থেকে পড়ে নিখোঁজ নাবিকের লাশ ভেসে উঠেছে

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে পড়ে নিখোঁজ বাংলাদেশী নাবিক সাঈদ হাসানের লাশ বুধবার দুপুরে ভেসে উঠেছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

চট্টগ্রাম, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিদেশি জাহাজ থেকে পড়ে নিখোঁজ বাংলাদেশী নাবিক সাঈদ হাসানের লাশ বুধবার দুপুরে ভেসে উঠেছে। তবে বিরূপ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় সন্ধ্যা পর্যন্ত তার লাশ উদ্ধার করা যায়নি। বন্দর সচিব মো. ফরহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ২টার দিকে বন্দরের বি অ্যাংকারেজে নাবিক সাঈদ হাসানের লাশ ভেসে ওঠে। কোস্টগার্ড ও বন্দরে কর্মীরা তার লাশ উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।" প্রবল জোয়ার এবং বিরূপ আবহাওয়ায় উদ্ধার কাজে দেরি হচ্ছে বলে জানান তিনি। গত মঙ্গলবার সকালে বন্দরের বহির্নোঙ্গরে অবস্থানরত পানামার পতাকাবাহী 'প্রেসিয়াস' থেকে সাঈদ হাসান সাগরে পড়ে গিয়ে নিখোঁজ হয়। সাঈদ হাসান মংলা বন্দরের সাবেক অপারেশন ম্যানেজার আজিজুল ইসলামের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমক/এমসি/কিউএইচ/এমআই/২০০৪ ঘ.