২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সংলাপ সোমবার

চার দিন বিরতি দিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর সংলাপ সোমবার আবার শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা এদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সংলাপে বসবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:23 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, ১৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিন বিরতি দিয়ে সরকারের সঙ্গে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর সংলাপ সোমবার আবার শুরু হচ্ছে। প্রধান উপদেষ্টা এদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে সংলাপে বসবেন। গত ১১ জুন পর্যন্ত মোট ১১টি রাজনৈতিক ও পেশাজীবী প্রতিনিধিদলের সঙ্গে সংলাপে বসেছেন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব সৈয়দ ফাহিম মুনয়েম রোববার সাংবাদিকদের বলেন, "সোমবার দুপুর আড়াইটায় ইউনিয়ন পরিষদের চেয়াম্যান ও সদস্যদের সঙ্গে সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টার কার্যালয়েই এ সংলাপ হবে।" প্রেস সচিব জানান, ১৭ জুন (মঙ্গলবার) সকাল ১০টা থেকে সাম্যবাদী দলের সঙ্গে সংলাপ শুরু হবে। ১৮ জুন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এবং ১৯ জুন সকালে খেলাফত মজলিসের সঙ্গে সংলাপে বসবেন প্রধান উপদেষ্টা। সংলাপ শেষে প্রতিদিনই যৌথ সংবাদ সম্মেলন থেকে সাংবাদিকদের বিস্তারিত জানানো হবে। গত ২২ মে রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলোর সঙ্গে সরকারের এ সংলাপ শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/২১১৫ ঘ.