২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ অভিযানে ১৫ দিনে গ্রেপ্তার প্রায় ২৫ হাজার

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অবনতির প্রেক্ষাপটে গত ২৯ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে গত ১২ জুন পর্যন্ত ১৫ দিনে মোট ২৪ হাজার ৮৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৯৯৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা বা হুলিয়া ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির সাময়িক অবনতির প্রেক্ষাপটে গত ২৯ মে থেকে শুরু হওয়া বিশেষ অভিযানে গত ১২ জুন পর্যন্ত ১৫ দিনে মোট ২৪ হাজার ৮৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ১৬ হাজার ৯৯৭ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলায় পরোয়ানা বা হুলিয়া ছিল। এ তথ্য জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এম এ মতিন দাবি করেছেন, এ অভিযানের ফলে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। গ্রেপ্তারের পেছনে সরকারের রাজনৈতিক অভিসন্ধি থাকার অভিযোগও নাকচ করেছেন তিনি। উপদেষ্টা জানিয়েছেন, চলমান অভিযানে কোনও নিরীহ লোককে হয়রানি না করার জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এম এ মতিন বলেন, "চলমান অভিযানের ক্ষেত্রে সরকারের কোনও রাজনৈতিক উদ্দেশ্য নেই। এর পেছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না এবং থাকাটা অসম্ভব। কারণ সরকারের কেউই রাজনীতির সঙ্গে যুক্ত নয়।" চলমান অভিযান নিয়ে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগের বিষয়ে সাংবাদিকরা প্রতিক্রিয়া জানতে চাইলে উপদেষ্টা এ কথা বলেন। রাজনৈতিক দলগুলো অভিযোগ করে আসছে, অভিযানের নামে রাজনৈতিক নেতা-কর্মীদের দমন-পীড়ন চলছে। অভিযানের লক্ষ্য জানাতে গিয়ে এম এ মতিন বলেন, "স