২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিমঝিম শব্দজাল বুনতে এল বরষা

দিনপঞ্জি অনুযায়ী পহেলা আষাঢ় রোববার। সনাতন বা সরকারি- দু'হিসেবেই এবার বর্ষার আগমন একই দিনে। গত কয়েকদিনে হঠাৎ বৃষ্টির 'মধুর বিড়ম্বনা'র মাঝে প্রকৃতি জানিয়েছে সামনের একটানা রিমঝিম বৃষ্টির দিনগুলোর জন্য তার আগাম প্রস্তুতি। জানাচ্ছেন মাহমুদ শরীফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2008, 02:18 PM

Updated : 26 Aug 2022, 01:58 PM

মাহমুদ শরীফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, জুন ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনপঞ্জি অনুযায়ী পহেলা আষাঢ় রোববার। সনাতন বা সরকারি- দু'হিসেবেই এবার বর্ষার আগমন একই দিনে। গত কয়েকদিনে হঠাৎ বৃষ্টির 'মধুর বিড়ম্বনা'র মাঝে প্রকৃতি জানিয়েছে সামনের একটানা রিমঝিম বৃষ্টির দিনগুলোর জন্য তার আগাম প্রস্তুতি। আবহাওয়া অফিসের হিসেবে এবার আষাঢ়ের শুরু থেকেই বেশ আটঘাট বেঁধে আকাশে ভাসবে ঘন কালো মেঘ। সূর্যকে হটিয়ে দিয়ে যখন-তখন বারিরাজ অঝর ধারায় শুষে নিতে পারে প্রকৃতির উত্তাপ। তবে এরপরও গরমের দাপট সহসা কমার সম্ভাবনা নেই। আবহাওয়া অফিসের কর্তাব্যক্তিরা বলছেন, ভ্যাপসা গরমের ছাঁট আরো বেশ কিছুদিন ক্লান্ত করবে জনজীবন। আর এ দুর্ভোগ কাটবে আরো কিছুদিন পর ঝমঝমিয়ে বৃষ্টির স্পর্শে। কৃষিনির্ভর বাংলায় ছয় ঋতুর মধ্যে বর্ষা সব সময়ই ছিল সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। এখানে বর্ষা আসে বাঙালির প্রিয় ঋতু হয়ে, ভালোবাসা নিয়ে। গাছে গাছে ফোটে কদম, বকুল, হাসনাহেনাসহ হরেক ফুল। টলমল দিঘির বুকে নক্ষত্রের মতো ফুটবে শাপলা, শালুক, পদ্ম। বর্ষার দুই মাস- আষাঢ় আর শ্রাবণের বন্দনা বারবারই ঘুরে ফিরে এসেছে বাঙালি সাহিত্যিকের লেখায়। রবীন্দ্রনাথের 'সাবধান সতর্কবাণীর' মধ্যেও তাই পাওয়া যায় বৃষ্টির দিনগুলোর প্রতি প্রচ্ছন্ন ভালোবাসা- 'নীল নবঘনে আষাঢ়গগনে তিল ঠাঁই আর নাহি রে। ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে।' আবার দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম বর্ষার আবাহন ধ্বনির মাঝে খোঁজেন মুক্তির আনন্দ-উচ্ছ্বাস- 'আকাশে ঘন শ্যাম মেঘ ডাকছে। মনের রাধা যেন আর বাধা মানে না। অন্দরমহলে গুরুজন যতই চিৎকার-চেঁচামেচি করুক আমরা বাইরে যাবই শ্যাম মেঘ দর্শনে।' কালিদাস থেকে রবীন্দ্রনাথ আর বৈষ্ণব কবিদের পদে পদে কেবল বর্ষার স্তুতি। তারও আগে রামায়ণে গ্রন্থিত পুরো এক পর্ব জুড়ে বর্ষা বন্দনা। আনন্দের উল্টোপিঠে বর্ষাকালে কিছু 'বর্ষা বিড়ম্বনা'ও সঙ্গী হয়। বর্ষার নিজেরও রয়েছে রুদ্র রূপ। আষাঢ়ের বাঁধভাঙা বৃষ্টি আর জোয়ারে গ্রামের পর গ্রাম বিলীন হবে প