২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস উল্টে দুজন নিহত

কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

টাঙ্গাইল, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকায় টাঙ্গাইল-যমুনা সেতু সড়কে বৃহস্পতিবার ভোরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম- বিল্লাল (২৫)। তিনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার পূর্ব কালুডাঙা গ্রামের আজাহারের ছেলে। অপরজনের বয়স আনুমানিক ২৪ বছর। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল্লাহিল আযম জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কাকলী পরিবহনের বাসটি (ঢাকা-জ-৩৬৬৩) ভোর সাড়ে ৫ টায় পাথাইলকান্দি পৌঁছার পর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনি জানান, বাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে যমুনা সেতু পূর্ব থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৮ ঘ.