২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সেনাসদস্যের লাশ উদ্ধার

টাঙ্গাইলের বাসাইল উপজেলার শুভুল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশে সোমবার সকালে এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেনাসদস্যের নাম জসিমউদ্দিন ভূঁইয়া। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 07:35 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

টাঙ্গাইল, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের বাসাইল উপজেলার শুভুল্লা এলাকায় ঢাকা-টাঙ্গাইল সড়কের পাশে সোমবার সকালে এক সেনাসদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেনাসদস্যের নাম জসিমউদ্দিন ভূঁইয়া। লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শুভুল্লা এলাকায় সড়কের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। পকেটে থাকা পরিচয়পত্র দেখে জানা যায়, তার নাম জসিম উদ্দিন ভূঁইয়া। তিনি সেনাবাহিনীর কর্পোরাল পদে কর্মরত ছিলেন।" ময়নাতদন্তের জন্য লাশটি চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান। তিনি বলেন, "লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। আমাদের ধারণা, এটি হত্যাকাণ্ড। জসিম উদ্দিনকে অন্য কোথায় হত্যা করে রাস্তার পাশে লাশটি ফেলে রাখা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১৩২৬ ঘ.