সাভার, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে সাভারে।
শনিবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় টঙ্গী-আবদুল্লাহপুর সড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন রূপালী বেগম (২৫)।
দুর্ঘটনার পর রূপালীর ক্ষুদ্ধ সহকর্মীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করে। এতে দুপুর ১টা থেকে প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। গত ৩ জুন সাভার এলাকাতেই একই নামের (রূপালী) আরেক পোশাক শ্রমিক ট্রাক চাপায় মারাত্মক আহত হয়। তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে সেদিনও বিক্ষুদ্ধ শ্রমিকরা সড়ক অবরোধ ও ব্যাপক ভাঙচুর চালায়।
নিহত রূপালী আশুলিয়া এলাকার ম্যাগপাই নিটওয়্যার লিমিটেডে কাজ করতেন। তার বাড়ি পাবনা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক মুরাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপালী দুপুর একটার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপালীর মৃত্যুর খবরে তার সহকর্মীরা টঙ্গী-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে ভাঙচুর চালায়। এ সময় ১০ থেকে ১৫টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। বন্ধ হয়ে যায় যান চলাচল।
উপ-পরিদর্শক মুরাদ আলী আরো জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কারখানার জিএম লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রূপালী মাত্র গত ৩ মে কাজে যোগ দেন এবং শনিবারই তাকে অপারেটর হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছিল।
এর আগে গত মঙ্গলবার সকালে আবদুল
bdnews24