বরগুনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার রোডপাড়া গ্রামে শনিবার রাতে ডাকাতের গুলিতে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষক নিহত হয়েছে। আহত হয়েছে তিন জন। ডাকাত দল ওই গ্রামের তিনটি বাড়িতে ওই রাতে লুটপাট চালায়।
নিহত ব্যক্তি হলেন, হেমায়েত উদ্দিন মোল্লা (৬০)। আহতরা হলেন, হোসনে আরা বেগম (৫৫), আবুল কালাম হাওলাদার (৩৬) ও আকলিমা খাতুন (২৬)। হোসনে আরা হেমায়েত উদ্দিনের স্ত্রী।
বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন হোসনে আরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ১টার দিকে ২৬/২৭ জন জানালা ভেঙে ঘরে ঢোকে। আমার স্বামী ঘুম থেকে ওঠে ডাকাতদের সঙ্গে তর্কাতর্কি শুরু করলে তারা গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।"
ডাকাতদের চিনে ফেলায় হেমায়েত উদ্দিনকে গুলি করা হয়েছে বলে তার স্ত্রী দাবি করেন।
ওই সময় বাধা দিতে গিয়ে ডাকাতদের মারধরের শিকার হন হোসনে আরা।
একই ডাকাত দল পরে ওই গ্রামের নিজাম উদ্দিন মোল্লা ও আবুল কালাম হাওলাদারের বাড়িতে হানা দেয়। ডাকাতের হামলায় আহত কালাম হাওলাদার ও তার স্ত্রী আকলিমাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলো জানায়, ডাকাতরা ২০ ভরি
bdnews24