২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আব্দুর রব নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। নিহত আব্দুর রব আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের বানিয়াল পূর্ব বাগেরচরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 05:26 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঢাকা, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কারওয়ান বাজার এলাকায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় আব্দুর রব নামের এক চিকিৎসক নিহত হয়েছেন। নিহত আব্দুর রব আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ সদরের বানিয়াল পূর্ব বাগেরচরে। তেজগাঁও থানার উপ-পরিদর্শক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃহস্পতিবার সকালে শুক্রাবাদের বাসা থেকে আব্দুর রব (৬৫) কারওয়ান বাজারের আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। হোটেল লা ভিনচির সামনে রিকশা থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।" আবুল বাশার বলেন, পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে নিহতের স্বজনরা ময়না তদন্ত ছাড়াই মর্গ থেকে লাশ নিয়ে যান। চালক বা মাইক্রোবাসটি আটক করতে পারেনি পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/এসকে/২২৪৫ঘ.