২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএ গুলিতে বাংলাদেশি নিহত

মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

ঝিনাইদহ, মে ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে বৃহস্পতিবার ভোররাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। নিহতের নাম- শাহ জামাল (৩৫)। তিনি শ্যামকুড় লড়াইঘাট গ্রামের আব্দুর রশিদ ঢালির ছেলে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আহমেদ জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে শাহ জামালসহ আরও ৩/৪ জন ৬০ নম্বর মেইন সীমান্ত পিলারের পাশ্ববর্তী-১৪৮ নম্বর সাব পিলারের কাছে গেলে ভারতের নদীয়া জেলার ফতেপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোঁড়ে। শাহ জামাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। বিএসএফ তার লাশ নিয়ে গেছে। বিডিআর চুয়াডাঙ্গা-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুলতান আহমেদ জানান, নিহত বাংলাদেশি একজন গরু ব্যবসায়ী। বিডিআর এর পক্ষ থেকে ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চাওয়া হয়েছে। সেই সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৫১ ঘ.