২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে চাঁদাবাজির সময় এক ব্যক্তিকে গ্রেপ্তার

জয়পুরহাট জেলা শহরের শহীদ জিয়া কলেজের কাছে পৌরসভার নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের ঠিকাদারের কাছে বুধবার চাঁদাবাজিকালে এক ব্যক্তিকে ধাওয়া করে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 10:14 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

জয়পুরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট জেলা শহরের শহীদ জিয়া কলেজের কাছে পৌরসভার নির্মাণাধীন কমিউনিটি সেন্টারের ঠিকাদারের কাছে বুধবার চাঁদাবাজিকালে এক ব্যক্তিকে ধাওয়া করে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম নয়ন মণ্ডল (২৩)। পুলিশ বলছে, সে চাঁদাবাজ দরের সর্দার। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন জানান, চার থেকে পাঁচ জন চাঁদাবাজ মঙ্গলবার রাতে কমিউনিটি সেন্টারের ঠিকাদার নাসিম উদ্দিনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি তাদের বুধবার সকালে নির্মাণাধীন কমিউনিটি সেন্টারে আসতে বলেন এবং ঘটনাটি পুলিশকে জানান। কামালউদ্দিন বলেন, বুধবার সকাল ১১টার দিকে চাঁদাবাজরা এলে পুলিশ তাদের ধাওয়া ধাওয়া করে। ওই সময় নয়ন ধরা পড়লেও বাকিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত নয়ন জেলা শহরের ধানমন্ডি এলাকার সুখনগর মহল্লার মৃত নাসির উদ্দীনের ছেলে। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১১ ঘ.