২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় জয়পুরহাটে ছয় জনের যাবজ্জীবন

জয়পুরহাটে জাবেদুল হত্যা মামলার রায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনছার আলী এ দণ্ডাদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2008, 10:06 AM

Updated : 26 Aug 2022, 01:54 PM

জয়পুরহাট, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে জাবেদুল হত্যা মামলার রায়ে ছয় জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আনছার আলী এ দণ্ডাদেশ দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে। অর্থ পরিশোধ না করলে তাদের আরও এক বছর কারাভোগ করতে হবে। দণ্ডপ্রাপ্তরা হচ্ছে- জয়পুরহাট সদর উপজেলার উত্তর খাসপাহনন্দা গ্রামের ইসমাইল হোসেন (৪০), এনামুল হক (৩৫), সুলতান হোসেন (২৫), নূরুল ইসলাম (৫০), গোলাম মোস্তফা (৪৫) ও ফজলু (৩৫)। ২০০৪ সালের ২১ জুলাই উত্তর খাসপাহনন্দা গ্রামের জাবেদুল ইসলামকে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নেয় আসামিরা। পরদিন সকালে জাবেদুলের লাশ দন্ডপ্রাপ্ত ইসমাইলের বাড়ি থেকে উদ্ধার করা হয়। নিহতের ছেলে মামুনুর রশীদ ওই দিনই জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৬ ঘ.