মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধন ছাড়া এখন থেকে সিটি কর্পোরেশনগুলোতে বেসরকারি উদ্যোগে কোনও কোচিং সেন্টার, টিউটোরিয়াল স্কুল কিংবা হাসপাতাল পরিচালনা করা যাবে না। তা করলে অর্থদণ্ড করা হবে।
স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) অধ্যাদেশ-২০০৮ এ নতুন এ বিধান রাখা হয়েছে। গত ১৪ মে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন।
টিউটোরিয়াল স্কুল ও কোচিং সেন্টার নিবন্ধিকরণের বিষয়ে অধ্যাদেশের ১১২ ধারায় বলা হয়েছে, অধ্যাদেশ কার্যকর হওয়ার তারিখ থেকে বা এরপর কর্পোরেশন এলাকায় নিবন্ধন ছাড়া বেসরকারিভাবে বা ব্যক্তিগত পরিচালনায় কোনও টিউেিটারিয়াল স্কুল বা কোচিং সেন্টার চালু করা যাবে না।
প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক নিবন্ধনের বিষয়ে অধ্যাদেশের ১১৩ ধারায় বলা হয়েছে, এ অধ্যাদেশ কার্যকর হওয়ার তারিখ থেকে নিবন্ধন ছাড়া কোনও প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, প্যারামেডিক্যাল ইনস্টিটিউট পরিচালনা করা যাবে না।
বর্তমানে এ ধরনের যে সব প্রতিষ্ঠান চালু রয়েছে, তাদেরও নিবন্ধন করিয়ে নিতে হবে।
অধ্যাদেশ বলা হয়েছে, নিবন্ধনের জন্যে নির্ধারিত পদ্ধতিতে কর্পোরেশন কর্তৃক নির্দিষ্ট ফি জমা দিয়ে মেয়র বরাবর আবেদন করতে হবে। মেয়র বা ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা প্রয়োজনীয় তদন্ত করে সন্তুষ্ট হলে কর্পোরেশনের সভার অনুমোদনক্রমে স্কুল বা কোচিং সেন্টারের নিবন্ধন দেবে। ক্ষেত্রবিশেষে টিউটোরিয়াল স্কুল ও কোচিং স্টোরের মাসিক ফি নির্ধারণ করে দেবে কর্পোরেশন।
অধ্যাদেশ অনুযায়ী, অননুমোদিতভাবে স্কুল, কোচিং সেন্টার ও হাসপাতাল পরিচালনা করলে তাদের ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হবে এবং নিবন্ধনের জন্য সময় দেওয়া হবে। তারপরও নিবন্ধন না করলে প্রতিদিনের জন্য ৫০০ টাকা হারে অতিরিক্ত অর্থদণ্ড করা হবে এবং পরবর্তীতে তা বন্ধ করে দেওয়ার ক্ষমতাও দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনকে।
তবে নিবন্ধন বাতিলের পর ছয় মাসের মধ্যে কারণ উল্লে
bdnews24