মৌলভীবাজার, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর থানার চাদনীঘাট ইউনিয়নের সালাম টিলা থেকে শুক্রবার জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহমান আছিদকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন খায়রুল ইসলাম জানান, দুপুর সাড়ে বারোটার দিকে তাকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল র্যাব ক্যম্পে নিযে আসা হয়। আছিদ পুলিশের তালিকায় সিলেট অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে খুন, সন্ত্রাস, অস্ত্র, রাহাজানি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
সিলেট অঞ্চলে আছিদ অস্ত্র, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের গডফাদার হিসেবে পরিচিত। এর আগে বিভিন্ন মামলায় তিনি ৮ বার কারাভোগ করেছেন বলেও জানিয়েছেন র্যাব কর্মকর্তা।
তিনি জানান, দেশে জরুরি অবস্থা জারির পর আছিদ বিভিন্ন দেশে পলাতক ছিলেন। বিকেলে তাকে মৌলভীবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২০৫৫ ঘ.
bdnews24