২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নয়াবাজারে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ী নিহত

রাজধানীর নয়াবাজারে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. সেন্টু (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সেন্টু নয়াবাজার শামসাবাদের প্লেনশিট ব্যবসায়ী সাইজউদ্দিনের ছেলে। পিতার সঙ্গে তিনিও এই ব্যবসা করতেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 06:08 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নয়াবাজারে মঙ্গলবার রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. সেন্টু (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সেন্টু নয়াবাজার শামসাবাদের প্লেনশিট ব্যবসায়ী সাইজউদ্দিনের ছেলে। পিতার সঙ্গে তিনিও এই ব্যবসা করতেন। নিহতের ছোট ভাই মাসুম (২২) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত নয়টার দিকে কোতোয়ালি থানার তারা মসজিদের সামনে কয়েকজন সন্ত্রাসী সেন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি করে। তার বুক, পেট ও হাতে গুলি লাগে। এলাকাবাসী তাকে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তিনি বেঁচে নেই বলে চিকিৎসকরা জানান। হাসপাতালে আহাজারিরত মাসুম এর বেশি আর কিছু বলতে পারেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০০১২ ঘ.