২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টার সঙ্গে তিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ইউরোপের তিন দেশের রাষ্ট্রদূত মঙ্গলবার মঙ্গলবার আইন উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরা হলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেট, ডেনমার্কের রাষ্ট্রদূত এইনার হেবোগার্ড জেনসেন এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পিটেন টুজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 01:17 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউরোপের তিন দেশের রাষ্ট্রদূত মঙ্গলবার মঙ্গলবার আইন উপদেষ্টা এএফ হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরা হলেন, অস্ট্রেলিয়ার হাইকমিশনার ডগলাস ফসকেট, ডেনমার্কের রাষ্ট্রদূত এইনার হেবোগার্ড জেনসেন এবং নেদারল্যান্ডের রাষ্ট্রদূত পিটেন টুজার। বিকালে আইন উপদেষ্টার কার্যালয়ে তারা উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আইন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারাও ওই সময় উপস্থিত ছিলেন। বৈঠকের বিষয় সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনও বক্তব্য দেওয়া হয়নি। এ বিষয়ে তিন কূটনীতিক কিংবা উপদেষ্টাও কিছু বলেননি। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিন কূটনীতিক দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আইন উপদেষ্টার সঙ্গে আলোচনা করেন। তারা মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং এ ধরনের কাজে প্রশাসনিক হস্তক্ষেপ এড়ানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন উপদেষ্টাকে অনুরোধ করেন। এদিকে ঢাকায় স্পেনের রাষ্ট্রদূত মার্টিনেজ পেরেজ মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব জামিল ওসমানের সঙ্গে সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯১৪ ঘ.