২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মজুরি বাড়ানোর দাবিতে রংপুরে দর্জি শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার থেকে রংপুরে প্রায় দুই হাজার দর্জি শ্রমিক অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 01:11 PM

Updated : 26 Aug 2022, 01:52 PM

রংপুর, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মজুরি বাড়ানোর দাবিতে মঙ্গলবার থেকে রংপুরে প্রায় দুই হাজার দর্জি শ্রমিক অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। এর ফলে শহরের দর্জি দোকানে কাপড় বানাতে দেওয়া গ্রাহকরা পড়েছেন বিপাকে। মালিকরা বাধ্য হয়ে দোকানে অর্ডার নেওয়া বন্ধ করে নোটিশ ঝুলিয়ে দিয়েছেন । এ ব্যাপারে রংপুর দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি নারায়ন দাস এবং দর্জি ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বেলাল হোসেন জানান, মালিকরা তাদের প্রতিটি প্যান্টস তৈরি বাবদ ৪২ টাকা ও শার্ট তৈরির জন্য ২৫ টাকা দেন। দ্রব্যমূল্যের উর্ধগতির ফলে তাদের ওই মজুরিতে চলে না। তারা জানান, মজুরি বাড়ানোর বিষয়টি দর্জি মালিকদের বহুবার বলেছেন তারা। কিন্তু মালিক পক্ষ তাদের আহ্বানে সাড়া দেয়নি। ফলে বাধ্য হয়ে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট আহ্বান করেছেন। নারায়ন দাস বলেন, গত পাঁচ বছর আগে মালিকরা প্যান্ট, শার্টসহ অন্যান্য জামা-কাপড় তৈরিতে যে মজুরি দিতেন, এখনও তাই দিচ্ছেন। অথচ চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে চারগুণেরও বেশি। দর্জি শ্রমিক নেতারা জানান, যতদিন পর্যন্ত মজুরি বাড়ানো না হবে ততোদিন পর্যন্ত ধর্মঘট চলতে থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯০১ ঘ.