ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে মিয়ানমার এবং ভূমিকম্পে চীনে নিহত অসংখ্য মানুষের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সরকার ২১ মে বুধবার জাতীয় পতাকা অর্ধনমিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার এক সরকারি ঘোষণায় একথা জানানো হয়।
দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান/ভবনসমূহে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে এদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৮১৪ঘ.
bdnews24