২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারাজ দলগুলোকে সংলাপে আনতে সরকার সব উদ্যোগ নেবে: কাদের

যেসব দল সংলাপে আসতে চাইবে না তাদের সংলাপে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2008, 11:36 AM

Updated : 26 Aug 2022, 01:52 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যেসব দল সংলাপে আসতে চাইবে না তাদের সংলাপে আনতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যোগাযোগ উপদেষ্টা গোলাম কাদের। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয় থেকে বের হওয়ার সময় সংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান সংলাপের দায়িত্বপ্রাপ্ত এই উপদেষ্টা। এর আগে উপদেষ্টা গোলাম কাদের সংলাপের দায়িত্বপ্রাপ্ত শিক্ষা ও বাণিজ্য উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান ও স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবালের সঙ্গে দীর্ঘ সময় বৈঠক করেন। বৈঠক শেষে গোলাম কাদের সংবাদিকদের বলেন, "সংলাপ সফল করতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে। সংলাপ সফল করার জন্য সরকারের আন্তরিকতার কোনো কমতি নেই।" হোসেন জিল্লুর রহমান সংলাপ প্রসঙ্গে বলেন, "২২ মে শুরু হওয়া সংলাপের প্রথম দিনে বিকল্পধারা বংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল- জাসদ এবং ওয়ার্কাস পার্টি অংশ নেবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/টিএইচ/এমএ/১৯২৫ ঘ.