ঢাকা, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানিদের (বিহারি) ফিরিয়ে নেওয়ার ব্যাপারে পাকিস্তানের কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির হাই কমিশনার আলমগীর বাবর।
সোমবার জাতীয় প্রেসক্লাবে এক মতবিনিময় সভায় তিনি বলেন, "বাংলাদেশে আটকে পড়া অধিকাংশ পাকিস্তানিই আর ফিরতে চান না।"
আলমগীর বাবর বলেন, "১৯৭৪ সালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে এ ব্যাপারে একটি চুক্তি হয়েছিল। তাতে কিছু শর্ত ঠিক করা হয়েছিল। ওই সময় যারা শর্ত পূরণ করেছে তাদেরই ফিরিয়ে নিয়েছে পাকিস্তান। বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক স
bdnews24