২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামপুরে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর শ্যামপুর থেকে শুক্রবার সকালে কামাল হোসেন (১৯) নামে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:51 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজধানীর শ্যামপুর থেকে শুক্রবার সকালে কামাল হোসেন (১৯) নামে এক যুবকের মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ। কামালের গ্রামের বাড়ি শরিয়তপুরের নরিয়ায়। তার মা কমলা বেগম পোশাক ও শরীরের বিভিন্ন চিহ্ন দেখে লাশ শনাক্ত করেন। শ্যামপুর থানার উপ-পরিদর্শক শাহাজালাল আলম বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয় জনতা মিরহাজারীবাগ এলাকার একটি ডোবায় একটি বস্তা পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। সকাল সাড়ে নয়টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তায় কামালের লাশ পায়।" স্থানীয় সন্ত্রাসীরা পূর্ব শত্র"তার কারণে কামালকে খুন করে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। উপ-পরির্শক আলম জানান, লাশ থেকে দুর্গন্ধ বেরুচ্ছিল। ময়না তদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। তবে বিকেল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/একেএম/টিএইচ/জিএনএ/১৮১০ ঘ.