২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বোমা হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা

ভারতের জয়পুরে বোমা হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের জয়পুরে বোমা হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এর কাছে পাঠানো এক চিঠিতে প্রধান উপদেষ্টা বোমা হামলার ঘটনাকে 'ন্যক্কারজনক' আখ্যায়িত করে তীব্র ভাষায় এর নিন্দা জানান। ভারতীয় জনগণের সঙ্গে সহমর্মিতাও প্রকাশ করেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো এক চিঠিতে বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান পররাষ্ট্র উপদেষ্টা। এর আগে বুধবার এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। মঙ্গলবার জয়পুরে পরপর আটটি বোমার বিস্ফোরণে কমপক্ষে ৬০ জন নিহত এবং অন্তত ১৫০ জন আহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/জেকে/এমএইচবি/২১৩০ ঘ.