২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে উৎপাদন বাড়াতে হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে চাইলে খাদ্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। দিনাজপুর থেকে জানাচ্ছেন মাহাবুবুল আলম রনি ও মোর্শেদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2008, 08:34 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

মাহাবুবুল আলম রনি ও মোর্শেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ও দিনাজপুর প্রতিনিধি দিনাজপুর, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বলেছেন, "খাদ্যমূল্য স্থিতিশীল রাখতে চাইলে খাদ্য উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নেই।" কৃষি ও কৃষককে রক্ষায় আগামী বাজেটে কৃষিখাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের চেরাডাঙ্গী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি মন্ত্রণালয় আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন। কৃষি খাতে 'নীরব বিপ্লব' ঘটে গেছে মন্তব্য করে ফখরুদ্দীন আহমদ বলেন, "বোরোর উৎপাদন এটিই প্রমাণ করেছে যে আমাদের সদিচ্ছা ও চেষ্টার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি।" গত কয়েক বছর ধরে একই জমিতে কৃষকরা একাধিক ফসল ফলাচ্ছেন উল্লেখ করে প্রধান উপদেষ্টা বোরোর বাম্পার ফলনের জন্য কৃষকদেরকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমি মিডিয়া ও কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে এবার বোরো'র বাম্পার ফলনের কথা জানতে পেরেছি। এটা নিজের চোখে দেখতে আজ দিনাজপুরে এসেছি। রাস্তার দু'ধারে পাকা ধানের ফলন দেখে আমি আনন্দিত। এটা সম্পূর্ণ কৃষকের শ্রমের অর্জন।" প্রধান উপদেষ্টা বলেন, "সরকার কেবল সার, বীজ, ডিজেল, কীটনাশক ও সেচ সুবিধা নিশ্চিত করে কৃষকদের সহযোগিতা করেছে। মহান সৃষ্টিকর্তা বৈরী আবহাওয়া থেকে কৃষক ও কৃষকের ফসলকে রক্ষা করেছেন। এই বাম্পার ফলনের প্রকৃত নায়ক কৃষক সমাজ।" কৃষকদের কাছ থেকে কেনার ক্ষেত্রে চালের দাম ১০ টাকা বাড়িয়ে ২৮ টাকা নির্ধারণ প্রসঙ্গে তিনি বলেন, "কৃষকরা যদি ন্যায্য দাম পায় তাহলে তাদের আয় বাড়বে এবং সেটি গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখবে।" এবার কৃষি খাতে তিন হাজার নয়শ কোটি টাকা ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে ফখরুদ্দীন আহমদ বলেন, ভবিষ্যতে এই খাতে ভর্তুকি আরও বাড়ানো হবে। বিশেষ অতিথির বক্তব্যে কৃষি উপদেষ্টা সিএস করিম বলেন, "গত বছর বন্যা ও ঘূর্ণিঝড়ের কারণে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। আমরা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো মৌসুমে পৌনে ২ কোটি টন চাল উৎপাদনের পরিকল্পনা নেই। কৃষকের শ্রম ও সরকারের সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে তা অর্জন সম্ভব হয়েছে।" এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বাংলাদেশ প্রতিনিধি হুয়া দু, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (ফাও) বাংলাদেশ প্রতিনিধি এড স্পাইকার্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব এম আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন কৃষি স