২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপ-সচিব পর্যায়ে রদবদল

প্রশাসনে ছয়টি উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে রদবদলের আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 03:53 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে ছয়টি উপ-সচিব পর্যায়ের কর্মকর্তা পদে মঙ্গলবার রদবদল করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে রদবদলের আদেশ জারি করা হয়। উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক এ এফ এম ফারুক হোসেনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মো. শহীদুজ্জামানকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক, ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম রাহাতুল ইসলামকে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব, বিআরটিএ উপ পরিচালক আফতাব আলীকে উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপ-সচিব সৈয়দ মোহাম্মদ মুজিবুল হককে বিআরটিএ'র উপ-পরিচালক পদে প্রেষণে পদায়ন করা হয়েছে। এদিকে ১২টি জেলা কারাগার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে বদলির আদেশ পাওয়া উপ-সচিব শামছুল হককে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/একেএম/কিউএইচ/এসএনডি/২১৫৩ ঘ.