২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় জেএমবি সদস্য সন্দেহে দুই শিক্ষক আটক

সাঘাটা উপজেলার জুমারবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 03:35 PM

Updated : 26 Aug 2022, 01:50 PM

গাইবান্ধা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাঘাটা উপজেলার জুমারবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর সদস্য সন্দেহে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন- এনাম উল্লাসহ (৫০) ও আশরাফুল ইসলাম (২৬)। দুজনের বাড়ি জুমারবাড়ি ইউনিয়নের বসন্তেরপাড়া গ্রামে। তাদের জয়পুরহাটে র‌্যাব-৫ এর ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন একজন র‌্যাব কর্মকর্তা। র‌্যাব-৫ এর ক্যাপ্টেন জাকির জানান, দুপুরের দিকে র‌্যাব সদস্যরা জুমারবাড়ি উচ্চ বিদ্যালয়ে অভিযান চালান। এ সময় দুই শিক্ষককে জেএমবি সদস্য সন্দেহে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩২ ঘ.