২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি তথ্য সংগ্রহের লক্ষ্যে সারাদেশে কৃষি শুমারি চলছে

কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি থানায় কৃষি শুমারি চলছে। ১১ থেকে শুরু হওয়া শুমারি ২৫ মে পর্যন্ত চলবে। এ শুমারিতে থানার জনসংখ্যা, জমির ব্যবহার, ফসলী জমির হিসাব, হাঁস-মুরগি, গবাদি পশু, মৎস্য চাষ, কৃষি যন্ত্রপাতি ও কৃষি ঋণ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2008, 09:28 AM

Updated : 26 Aug 2022, 01:50 PM

ঢাকা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষি ও কৃষকের উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি থানায় কৃষি শুমারি চলছে। ১১ থেকে শুরু হওয়া শুমারি ২৫ মে পর্যন্ত চলবে। এ শুমারিতে থানার জনসংখ্যা, জমির ব্যবহার, ফসলী জমির হিসাব, হাঁস-মুরগি, গবাদি পশু, মৎস্য চাষ, কৃষি যন্ত্রপাতি ও কৃষি ঋণ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে। শুমারিতে নিয়োজিত গণনাকারীকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সরকার আহ্বান জানিয়েছে। শুমারি থেকে বাদ পড়লে নিকটস্থ ইউনিয়ন পরিষদ অফিস, ওয়ার্ড কমিশনার অফিস অথবা পরিসংখ্যান অফিসের নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই নম্বরে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করতে বলা হয়েছে: ৯১১৪২৮২, ৯১১৪৯১০ এবং ০১৫৫৬৫৫১৭৬৪ । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/১৫২১ঘ.