২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে নির্বাচন

আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে মঙ্গলবার থেকে সারা দেশে ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 02:33 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ। নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সুযোগ দিতে মঙ্গলবার থেকে সারা দেশে ঘরোয়া রাজনীতির নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানিয়েছেন তিনি। এছাড়া নির্বাচনের বিষয়ে আগামী ২২ মে থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক সংলাপে বসারও ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা। জরুরি অবস্থা প্রত্যাহারের কোনো ঘোষণা না দিয়ে তিনি বলেছেন, নির্বাচনের প্রয়োজনে যথাসময়ে জরুরি আইন ও বিধিমালার সংশ্লিষ্ট বিধান স্থগিত বা শিথিল করার ব্যবস্থা নেবে সরকার। সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা এসব ঘোষণা দেন। রাত ৮টায় টেলিভিশন ও বেতারে এই ভাষণ স