২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে ১৭টি দোকান পুড়ে ছাই

কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে রোববার রাতে আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নায়েব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 02:17 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

গোপালগঞ্জ, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারে রোববার রাতে আগুনে ১৭টি দোকান পুড়ে গেছে। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার সকালে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নায়েব আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রামশীল ইউপি চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস জানান, গভীর রাতে বাজারে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান। চেয়ারম্যান জানান, বাজারের সঙ্গে সরাসরি কোন সড়ক যোগযোগ না থাকায় ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছাতে পারেনি। এ কারণেই ব্যাপক ক্ষতি হয়েছে। স্থানীয়রা জানান, রোববার রাত ১ টার দিকে রামশীল বাজারের মুদি-ব্যবসায়ী সমীর মল্লিকের দোকানের হারিকেনের আগুন থেকে আগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আগুনে বাজারের পরিতোষ বিশ্বাস, কালূ বাড়ৈ ও সমীর মল্লিকের মুদি দোকান, চিরঞ্জিত হালাদারের বইয়ের দোকান, বিরাজ রায়ের জুতার দোকান, মঙ্গল বাদ্যকারের লেপ-তোষকের দোকান, বিবেক চৌধুরীরর হোমিওপ্যাথ ঔষধের দোকান, দীলিপ বিশ্বাসের হলুদের আড়ত, কুটিশ্বর ঘরামী ও বীরেন বিশ্বাসের কাঁচামালের আড়ত, যতীন শীলের সেলুন, পরিমল সেনের মিষ্টির দোকান, শংকর হালদার ও ভজন রায়ের ইলেকট্রনিক সামগ্রীর দোকান, মিন্টু'র হোটেল ও বুদ্ধি মধু'র কাপড়ের দোকান পুড়ে গেছে। তারা জানান, সকাল ১০টা পর্যন্ত আগুন জ্বলতে থাকে। আগুন নেভাতে গিয়ে পরিতোষ বিশ্বাস (২৫), শংকর হালদার (২৫), ভজন রায় (২২), বুদ্ধি মধু (৪০), মিন্টু (৩২), রতন তালুকদার (২৫), কমল তালুকদার (২০), উপানন্দ বালা (৪০) ও ধুল বালাসহ (৬০) অন্তত ২০ জন আহত হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৩ ঘ.