ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোনও কিছুর বিনিময়ে দলে ঐক্য চান বিএনপির স্থায়ী কমিটি মনোনীত অস্থায়ী মহাসচিব হাফিজউদ্দিন আহমেদ। এ জন্য মহাসচিব পদ ছাড়ার মতো ত্যাগ স্বীকারেও রাজি তিনি। দলের অপর অংশের সঙ্গে আলোচনা চলছে জানিয়ে হাফিজ বলেছেন, এ মাসের মধ্যেই ঐক্যের বিষয়ে তিনি আশাবাদী।
সোমবার বনানীতে নিজের বাসায় হাফিজউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "দলকে ঐক্যবদ্ধ করতে খোন্দকার দেলোয়াপন্থী অংশের সঙ্গে আলোচনা হচ্ছে। কয়েকটি বৈঠকে আমি নিজেও ছিলাম। সম্মানজনক সমাধানের মধ্য দিয়ে আগামী ৩০ মে'র আগেই দল ঐক্যবদ্ধ হবে বলে আমি আশা করছি।"
তিনি বলেন, "বৈঠকের সূত্র ধরেই বলতে চাই, বিএনপি শিগগিরই ঐক্যবদ্ধ হবে। খালেদা জিয়ার নেতৃত্বেই আমরা সংলাপ ও আগামী নির্বাচনে অংশ নেব।"
ঐক্যের জন্য ত্যাগ স্বীকার কথা জানিয়ে হাফিজউদ্দিন বলেন, "দলের মহাসচিব পদ ধরে রাখার কোনও আগ্রহ আমার নেই। আমি দলকে ঐক্যবদ্ধ দেখতে চাই যে কোনও কিছুর বিনিময়ে।"
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলা সম্পর্কে বিএনপির 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত অংশের এই নেতা বলেন, "খালেদা জিয়াসহ দলের অন্য নেতাদের বিরুদ্ধে দায়ের করা এ মামলা সঠিক নয়। সুবিচারের মধ্য দিয়ে আইনি প্রক্রিয়ায়ই তারা এ মামলা থেকে মুক্ত হবেন বলে আমাদের আশা। তবে তাদের যেন রাজনৈতিকভাবে হয়রানি করা না হয়, সে জন্য সরকারের প্রতি অনুরোধ করব আমরা।"
কারাবন্দি দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি করে হাফিজউদ্দিন বলেন, "তিনি মুক্ত হলে দলের অভ্যন্তরীণ সংস্কারের প্রস্তাবগুলো জাতীয় কাউন্সিলের মাধ্যমে চূড়ান্ত হবে। কারণ আমাদের নেত্রীও এই সংস্কার প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েছেন।"
বিএনপির স্থায়ী কমিটি মনোনীত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পদ অকার্যকর হয়ে গেছে বলে ওই পদে থাকা এম সাইফুর রহমান স
bdnews24