ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল হাসান মশহুদ চৌধুরী যার যার অবস্থান থেকে দুর্নীতি প্রতিরোধের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "শুধুমাত্র একদিনের তরুণ সমাবেশের মাধ্যমে নয়, সবসময় সচেতনতার সাথে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে।"
রোববার দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইব) আয়োজিত 'জাগো মানুষ' ক্যাম্পেইনের স্থানীয় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে পটিয়ায় আয়োজিত দুর্নীতিবিরোধী তরুণ সমাবেশের শেষ দিনে হাসান মশহুদ চৌধুরী এ কথা বলেন।
টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাগো মানুষ- দুর্নীতি প্রতিরোধে জাগো... শ্লোগান নিয়ে অনুষ্ঠিত দু'দিনব্যাপী অনুষ্ঠিত দুর্নীতিবিরোধী তরুন সমাবেশের শেষদিনে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতে দুর্নীতির মূল্যোৎপাটনে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মাঠে সমবেত হওয়া তরুণদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান আরও বলেন, "যার যার অবস্থান থেকে দুর্নীতিকে প্রতিরোধ করুন।"
অনুষ্ঠানে টিআইবি'র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের অগ্রযাত্রাকে স্বাগত জানিয়ে বলেন, "টিআইবি সারাদেশে দুর্নীতিবিরোধী যে আন্দোলন চালিয়ে যাচ্ছে তার মূল প্রেরণাই হচ্ছে তারুণ্যের শক্তি।"
তরুণ সমাবেশে প্রায় ২০ হাজার মানুষ সঙ্গীত উপভোগের সঙ্গে সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে নিজেদের সক্রিয় অবস্থান জানায়। সঙ্গীতের ছন্দে মানুষকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু ও এলআরবি, সঙ্গীতশিল্পী জুয়েল, নিশীতা বড়
bdnews24