২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর শাহবাগে বাস চাপায় রিকশা আরোহীর মৃত্যু

রাজধানীর শাহবাগে শনিবার বাস চাপায় সেন্টু মিয়া (৩৫) নামের এক রিকশা আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালমা বেগম (২৫) ও মেয়ে সারা (৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেন্টু মিয়ার বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 05:39 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে শনিবার বাস চাপায় সেন্টু মিয়া (৩৫) নামের এক রিকশা আরোহী নিহত হয়েছে। আহত হয়েছেন তার স্ত্রী সালমা বেগম (২৫) ও মেয়ে সারা (৫)। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সেন্টু মিয়ার বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদে। শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আলী জিন্নাহ জানান, সন্ধ্যা পৌনে ৭টার দিকে সেন্টু মিয়া স্ত্রী ও মেয়েকে নিয়ে রিকশায় করে শাহবাগ থেকে এলিফ্যান্ট রোডের দিকে যাচ্ছিলেন। জাদুঘরের সামনে পৌঁছানোর পর একটি দ্রুতগামী বাস পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে সেন্টু রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়লে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাস বা চালককে আটক করা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/ডিডি/জেকে/২৩২৭ ঘ.