২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েত ও গ্রিস সফরে যাচ্ছেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ১০ দিনের সফরে কুয়েত ও গ্রিস যাচ্ছেন। এজন্য ১২ মে তিনি ঢাকা ছাড়বেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ ১০ দিনের সফরে কুয়েত ও গ্রিস যাচ্ছেন। এজন্য ১২ মে তিনি ঢাকা ছাড়বেন। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, কুয়েতের সশস্ত্র বাহিনী প্রধানের আমন্ত্রণে সেনাপ্রধান দেশটি সফর করবেন। তিনি কুয়েতের আমীরসহ উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন। কুয়েতে অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন ও তাদের উদ্দেশে বক্তব্য রাখারও কথা রয়েছে সেনাপ্রধানের। কুয়েত সফর শেষে জেনারেল মইন বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের চেয়ারম্যান হিসেবে আর্ন্তজাতিক অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মেলনে যোগ দিতে গ্রিস যাবেন। আগামী ২২ মে তার দেশে ফেরার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসএনডি/এমএ/১৬২৫ ঘ.