২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বন্দরে জাহাজে চুরি করার সময় চার জন গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি জাহাজ থেকে চুরি করার সময় চার জনকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 06:09 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

চট্টগ্রাম, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি জাহাজ থেকে চুরি করার সময় চার জনকে গ্রেপ্তার করেছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা। শুক্রবার মধ্যরাতে কোস্টগার্ডের একটি টহল দল তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- মো. জসিম উদ্দিন (৩৪), মো. শাহনূর (৩৫), মো. মদন (২৪) ও মো. জসিম (২৩)। এদের সবার বাড়ি কর্ণফুলী নদী তীরবর্তী বজলপুর গ্রামে। কোস্টগার্ডের লেফটেন্যান্ট কমান্ডার এহসান উল্ল্যাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বহির্নোঙ্গরে নোঙ্গর করা জাহাজ এফভি-বিউটিতে চুরি করার সময় এদের গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১২০৬ ঘ.